ছেলে-বৌমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা



নিজস্ব সংবাদদাতা,বসিরহাট,
এবি বঙ্গ নিউজ:


ছেলে-বউমা অত্যাচারে বাড়ি ছড়া বৃদ্ধা। বাড়িতে রাখতে চায় না৷ বৃদ্ধার নেই মাথাগোঁজার ঠাঁই৷ বর্তমানে গাছের তলা কিংবা বাসস্ট্যান্ডের ছাউনিই নতুন ঠিকানা তাঁর৷ প্রতিবেশীদের দয়ায় সামান্য খাবারেই আধপেটা থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন ওই বৃদ্ধা৷ ছেলে-বউমার অত্যাচারের বিরোধিতায় সরব প্রতিবেশীরা৷ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷অনিমা বাছাড় নামে ওই বৃদ্ধা বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর এলাকার বাসিন্দা।স্বামীর মৃত্যুর পর ওই বৃদ্ধার ভরসা তাঁর ছেলে অনাথ ও বউমা অনিমা৷অভিযোগ, বাড়িতে ঢুকতে গেলেই বউমা মারধর করে তাঁকে৷ তাই ভিক্ষা করে দিন কাটে রাস্তায়।রাত কাটে হরিশপুর বাসস্ট্যান্ডে অথবা দোকানের চাতালে। শীর্ণকায় ওই বৃদ্ধাকে খেতে দেন পাড়া-প্রতিবেশীরাই।বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা৷   




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...