হাওড়ায় মোহনবাগান দিবস উদযাপন



অমিত জানা, হাওড়া,এবি বঙ্গ নিউজ:




 গোটা রাজ্যের বিভিন্ন জেলার মতো  29 জুলাই মোহনবাগান দিবস উদযাপিত হল হাওড়াতেও।হাওড়ার দাশনগর মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে সোমবার উদযাপিত হল এই দিনটি।মিঠুন বল্লভের পৌরহিত্যে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ  তথা জনপ্রিয় ফুটবলার  প্রসূন ব্যানার্জি , প্রাক্তন  মোহনবাগান  ফুটবলার শেখ সিকান্দার, আমর গাঙ্গুলি,  হাওড়া পুরসভার প্রাক্তন এম আই সি শ্যামল মিত্র, দিব্যেন্দু মুখার্জি, পশ্চিমবঙ্গ সরকারের  স্কুল বেঙ্গলের প্রশিক্ষক বিভাস দেয়াশী প্রমুখ ।এছাড়া মোহনবাগান কর্মকর্তাদের মধ্যে সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, তমাল পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন ।সাংসদ প্রসূন ব্যানার্জি জানান, পরাধীন ভারতবর্ষে এই ২৯ জুলাই তারিখে মোহনবাগান দল খালি পায়ে ফুটবল  খেলে  বুট পরে খেলা ব্রিটিশদের হারিয়েছিল।যেটা ভারতীয় খেলার মানচিত্রে একটা ঐতিহাসিক দিন।তাই এই দিনটি আমরা প্রতিবছর মোহনবাগান দিবস হিসাবে পালন করি। এই অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল বেঙ্গল প্রশিক্ষক বিভাস দেয়াশী।তিনি জানান, প্রতিবছর এই সংগঠন মোহনবাগান দিবস পালন করে।কোলকাতায় মোহনবাগান ট্রেন্টে এদিন মহাসমারোহে এই দিনটি পালিত  হয়।এখানে উপস্থিত সাংসদ প্রসূন ব্যানার্জি এবছর মোহনবাগান রত্ন পেয়েছেন।এমনকী মোহনবাগানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।যা আমাদের কাছে অনেক আনন্দের  ও অনেক  গর্বের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...