ভয় মুক্ত ভারত, ক্ষুধা মুক্ত ভারত।



আব্দুস সামাদ,জঙ্গীপুর, 

 মুর্শিদাবাদ, আজ সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) ডাকে মুর্শিদাবাদ জেলার রামপুরা য়  SBI ব্যাংকের শাখা অফিসে র সামনে এক গনডেপুটেশনের আয়োজন করেন। SBIএর রামপুরা  শাখার ব্রাঞ্চ ম্যানেজার SDPI সমস্ত দাবি ধৈর্য সহকারে শুনেছেন এবং  বলেছেন আজকের পর থেকে সঠিক ভাবে সমস্ত পরিষেবা চালু থাকার বিষয়ে  প্রতিশ্রুতি দিয়েছেন।


 সাধারণ মানুষের ব্যাঙ্কেরএকাউন্ট খোলার ব্যাপারে কোনো ধরনের দালালের  উপস্থিতি গ্ৰাহ্য হবে না। গ্ৰাহক নিজেই সঠিক ডকুমেন্টস নিয়ে এসে ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।   



 রামপুর ব্রাঞ্চ ম্যানেজার কে সাত ধফা দাবি নিয়ে আজকের SDPI পার্টির পক্ষ থেকেএই ডেপুটেশন দেয়। সাত ধফা দাবি গুলো নিচে দেওয়া হলো। 1. আধার পরিষেবা চালু 2. সিনিয়র সিটিজেনের জন্য বসার সুব্যবস্থা 3. বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা 4. SBI গ্রাহক হয়রানি। 5. আধারের নামে গ্রাহকদের হয়রানি 6. গ্রাহকদের সাথে ব্যাঙ্ক কর্মীদের দুর্ব্যবহার 7. অনিয়মিত e service পরিষেবা| উক্ত SBI রামপুর ব্রাঞ্চের ম্যানেজারের হাতে সাত ধফা দাবীর পত্র লিপি তুলে দেন SDPI এর রাঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সম্পাদক মোঃ সেলিম মহাশয়। 


 এ ছাড়াও উপস্থিত ছিলেন SDPI রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সভাপতি জাকির হোসেন মহাশয়, SDPI প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন মহাশয় এবং SDPI লালগোলা ব্লক সভাপতি খায়রুল ইসলাম মহাশয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...