উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল।




নিজস্ব সংবাদদাতা, 

 এবি বঙ্গনিউজ,৩১শে জুলাই ,কাঁথি ঃ 

উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত যোগী আদিত্যনাথ সরকারের বিধায়ক কুলদীপ সেঙ্গার,তার ভাই সহ এই কান্ডে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ কাঁথিতে ছাত্রসংগঠন AIDSO, যুবক সংগঠন AIDYO ও মহিলা সংগঠন AIMSS এর নেতত্বে একটি ধিক্কার মিছিল শহর পরিক্রমন করে ৷ 

 শেষে কাঁথি বড়ো ডাকঘরের সামনে ধিক্কার সভা হয় ৷ এই সভায় বক্তব্য রাখেন মহিলা সংস্কৃতির সংগঠনের জেলা সম্পাদীকা কমরেড রীতা প্রধান, ছাত্র সংগঠন AIDSO 'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদর্স্য কমরেড রজ্ঞিত জানা ও AIDYOর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদর্স্য কমরেড রফিকুল ইসলাম ৷ 

 বক্তারা প্রতেকেই বলেন যে ভাবে আক্রান্ত পরিবারকে পরিকল্পনা করে ট্রাক চাপাদিয়ে খুন করা হয়েছে ও থানায় অভিযোগ জানাতে যাওয়া পিতাকে থানায় পিটিয়ে খুন করা ও হিন্দি সিনেমার কায়দায় সমস্তরকম প্রমাণ লোপাটের চেষ্ঠা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ তারা আরো বলেন, বিজেপি আচ্ছে দিনের কথা বলছে, হিন্দুত্বের বড়াই করছে অথচ রাজ্য এবং কেন্দ্রে বিজেপি ঘমতায় থাকা সত্বেও সাহায্য চাওয়া এই হিন্দু মেয়েটির পরিবারকে নুনতম নিরাপত্তা দেওয়া হয়নি ৷ 

অথচ নিরাপত্তা ও দেষীদের শাস্তি চেয়ে মাও মেয়ে গত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে কেরসিন ঢেলে আগুন দেয় ৷ বক্তারা প্রধান মন্ত্রী , সরাষ্ট্রমন্ত্রী,পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁরা তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে ত্রই কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি , মেয়েটির উপযুক্ত চিকিৎসা ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরনের দাবি জানা ৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...