কেরালায় কাজ করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় দুই ভাইসহ মৃত তিন।




পার্থ কুশারী , নিজস্ব সংবাদদাতা। 

 পাথরপ্রতিমা , দক্ষিণ ২৪ পরগনা।

 এবি বঙ্গনিউজ। 

 স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের পূর্ণ চন্দ্র পুর শ্রী নারায়ন পুর গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকার তিন তরতাজা যুবক অভাবের জ্বালায় কেরালায় কাজে যায়। কেরালায় কয়েক মাস ধরে কাজ করছিল মাত্র 1 সপ্তাহ আগে বাড়ি থেকে যুবকদের কাছে ফোন আসে তারা যেন বাড়িতে ফিরে আসে চাষের কাজের জন্য সেইমতো গত শনিবার বাড়িতে ফেরার টিকিট সেরে ফেলেছিল তারা। 


কিন্তু গ্রামের ছেলে বাড়ি ফেরার আগেই তারা ঠিক করে তামিলনাড়ু বেড়িয়ে তারপরে তারা বাড়ি ফিরবে। সেইমতো তারা গত শুক্রবার তামিলনাড়ু বেড়াতে যায়। বিভিন্ন জায়গা ঘুরে ফিরে শনিবার সকালে বাসে করে কেরালায় ফিরে আসার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। 




সেখানেই মারা যায় তিন তরতাজা যুবক মৃতদের নাম মিঠুন পন্ডিত(২৯) তার ভাই গৌরাঙ্গ পন্ডিত(২৩) দুজনের পিতার নাম গোবিন্দ পন্ডিত, অপর মৃত যুবকের নাম হীরালাল শিকারি(২৭) পিতা বিমল শিকারি।




 তিন জন মৃত যুবকের বাড়ি পূর্ণ চন্দ্র পুর শ্রী নারায়ন পুর অঞ্চলের মেহেরপুর এলাকায়। আর কিছুক্ষণের মধ্যেই এদের মৃতদেহ এলাকায় পৌঁছাবে এলাকায় রয়েছে শোকের ছায়া।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...