মহিলাদের স্বনির্ভর করতে  একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে জেলা প্রশাসন।




নিজস্ব সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,মালদা ২৮ জুলাই ঃঃ

    এলাকার একাধিক  সয়ং সহায়ক দল কে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য পদক্ষেপ  নেওয়া হচ্ছে । 
একাধিক দপ্তরেকে সমন্বয়ের মাধ্যমে গ্রাম বাংলার মহিলা ও সয়ম্ভর গোষ্ঠীর একইপরিশ্রমে আয় নিশ্চিত করা হবে । স্বয়ম্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরের  উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ।



 পঞ্চানন্দপুরের এক গ্রাম পঞ্চায়েত এর  সুলতানটোলা প্রাথমিক বিদ্যালয়ে  আজ প্রকল্পের উদ্বোধন করে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য  বলেন "আগামী দিনে গোটা মালদা জেলায় আর্থ সামাজিক উন্নতি করতে বিভিন্ন স্বয়ম্ভর দলকে প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে আসা হবে স্বয়ংবর গোষ্ঠীর প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্কিম নেওয়া হবে। " 


উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সঞ্জয় ঘিষিং ও গ্ৰাম পঞ্চায়েত প্রধান রেজিয়া বিবি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রধান রিজিয়া সুলতানা জানিয়েছেন আজকের ডি এম সাহেব যে স্কিম  উদ্বোধন করলেন।  
সেটি আমাদের পঞ্চানন্দপুরের একটি পুকুরে যোগ করা হয়েছে এই দপ্তর এর সাহায্যে এই পুকুরে তিনটি সয়ম্ভর গোষ্ঠী কেউ যোগ করা হয়েছে। এই পুকুরের 100 দিনের স্কিমে তিনটি সয়ম্ভর দলকে ট্যাগ করা হয়েছে। একটি সয়ম্ভর গোষ্ঠী  মাছ চাষ করবে ।



 একটি সয়ম্ভর গোষ্ঠী  পুকুরে হাস ও মুরগী পালন করবে ও অন্য একটি  সয়ম্ভর গোষ্ঠী পুকুরের পারে সবজি চাষ  ও বৃক্ষ রোপন করবে ।"
 যে তিনটি সয়ম্বর গোষ্ঠী এই কাজে যুক্ত হলো তারা হলো রানী সয়ম্ভর গোষ্ঠী , রিজিয়া সয়ম্ভর গোষ্ঠী ও ফুল সয়ম্ভর গোষ্ঠী। 




এই প্রকল্প  মৎস দপ্তর প্রানী সম্পদ দপ্তর  ও উদ্যান পালন দপ্তর  ও এগ্রিকালচার দপ্তরকে যোগ করা হয়েছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...