নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন




নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর,
এবি বঙ্গ নিউজ:


নাবালিকার বিয়ে বন্ধ করতে তৎপরতা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও চাইল্ড লাইন। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন টুঙ্গিইল বিলপাড়ার নাবালিকার বিয়ে বন্ধ করতে যায় প্রশাসনে যৌথদল।এদিনের প্রতিনিধি দলে ছিলেন উত্তর দিনাজপুর জেলার চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাস কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের অফিসার পল্লব বিকাশ মজুমদার ও কালিয়াগঞ্জ থানা এএসআই বৈদ্যনাথ ঘোষ সহ অন্যানরা। জানাজায় টুঙ্গিইল বিল পাড়ার ১৭ বছর বয়সী একাদশ শ্রেনীর নাবালিকার বালিকার বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর ছিল। নাবালিক অবস্থায় মেয়ের বিয়ে দিলে কি ধরনের সমস্যা হতে পারে তা বোঝানোর পাশাপশি এখন রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়া শুনার বাবদ অর্থ দিয়ে সহযোগিতা করছে সেখানে দাঁড়িয়ে কেন নিজেদের নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন তারা তা বোঝানো হয়। তার সাথে এও বলা হয় নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ। সব বুঝতে পেরে মেয়ের পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে আশ্বাস দেন মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দিবে না।






AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...