দুই যুবককে লক্ষ করে গুলি চালানো দুষ্কৃতীরা।




বাবাই সুত্রধর, সংবাদদাতা।

 দক্ষিণ দিনাজপুর। সংবাদ দাতা।

দুই যুবককে লক্ষ করে গুলি চালানো দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যহীন  হন দুষ্কৃতীরা, গুলির আওয়াজ শুনে এলাকাবাসীরা ছুটে এসে ওই দুই দুষ্কৃতী কে ধরে বেদম মারধর করে ।

 চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় । 




পরে এলাকাবাসীরা  গঙ্গারামপুর থানা হয় জানানো হলে থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে একটি  আগ্নেয়াস্ত্র সহ দুটি গুলির খোসা উদ্ধার, ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।                  পুলিশ জানিয়েছে ধৃত ওই দুষ্কৃতীদের নাম উজ্জল হালদার বাড়ি শিয়াল কুড়ি,ও জগন্নাথ হালদার বাড়ি গম্ভীরা তলা। এলাকাবাসী সূত্রে খবর বুধবার গভীর রাতে ওই দুই দুষ্কৃতী  গঙ্গারামপুর পুরসভার  এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রেমচাঁদ হালদারের বাড়ির সামনে গিয়ে তার দুই ছেলে মিঠুন হালদার ও প্রসেনজিৎ হালদার কে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।যদিও দুষ্কৃতীরা লক্ষ্য  ভোষ্ঠো হয় ।




গুলির আওয়াজ শুনে ও পরিবারের চিৎকার চেচামেচি এলাকাবাসীর ঘটনার স্থলে পৌঁছাই। পরিবারের সদস্যও এলাকাবাসীরা ওই দুই দুষ্কৃতিকে হাতেনাতে ধরে বলে অভিযোগ।এরপর উত্তেজিত পরিবার ও এলাকাবাসীরা ওই দুই জন কে ধরে কিছুটা মারধরও করে ।পরে গঙ্গারামপুর থানায় খবর দিলে থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলির ঘোলোষ উদ্ধার,ও দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।বুধবার সকালে ওই দুই জন কে আদালতে উঠিয়ে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...