নিজস্ব প্রতিবেদক,,
রাজ্যের এস এস কে,এম এস কে ও সহকারী শিক্ষকদের বেতনবৃদ্ধির সরকারী ঘোষণা আগামি সোমবার ২৯শে জুলাই সোমবার।
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দীর্ঘ ৩ মাস টানা আন্দোলনের ফলে অবশেষে রাজ্য সরকার
অনেকটাই বাধ্য হলো সু দীর্ঘ ৮ বছরের বঞ্ছনা দূর করতে৷
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম আজ এইতথ্যজানান,,আন্দোলনের ফলেই আমাদের দাবীর মান্যতা দেবে সরকারীভাবে আগামি ২৯ তারিখ সোমবার৷ শিক্ষাদপ্তরের ব্যবস্থাপনায় সোমবার মন্ত্রী আন্দোলনকারী শিক্ষকদের উপস্থিতিতে ও শিক্ষাদপ্তরের আধিকারিকদের উপস্থিতে ঘোষণা করবেন৷
তিনি তার বক্তব্যে বলেন,পরপর একসপ্তাহ রাজ্যব্যাপী ধিক্কার মিছিল বের হয় পাহাড় থেকে সাগর, কোচবিহার থেকে কাকদ্বীপ ৷
গত ৯ ই ও ১০ ই জুলাই ডায়মন্ড হারবার ও শিলিগুড়িতে কেন্দ্রিয় ধিক্কার মাছিল বের হয়৷
পরে ১২ই জুলাই শিক্ষামন্ত্রী আমাদের ডেকে ২০ ই জুলাই নেতাজী ইন্ডোরের সমাবেশের মাধ্যমে দাবির মান্যতার কথা ঘোষণা করেন৷
পরে সুরক্ষার কারনে একসপ্তাহ পিছিয়ে যায়৷
আজ শিক্ষামন্ত্রী ফোন করে আমাদের বিধানসভাতে ডাকলেন এবং দীর্ঘ বৈঠকের পরে ঠিক হয় আগামি সোমবার শিক্ষাদপ্তরের অধীনে শিক্ষামন্ত্রীর উপস্থিতে সরকারীভাবে ঘোষণা করা হবে৷
মহাসমাবেশের সুয়োগ নেই ৷আমাদের কথামতো যাতে দেরী না হয় তাই দ্রুত বিজ্ঞপ্তির কথা হয়৷
তাই এই অনুষ্ঠানে সকল শিক্ষকদের আমরা ডাকতে না পাবার জন্য ক্ষমাপ্রার্থী৷ আমাদের মূল লক্ষ্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা৷ পরে আমরা আন্দোলনের সাফল্যের জন্য সমাবেশ করব৷
আজ আবার ও প্রমাণ করল দাবু নায্য হলে,আন্দোলনের মাধ্যমের তা আদায় করা যায়৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক ও শিক্ষার অধিকারের জন্য ধারাবাহিক আন্দোলন করবে৷
মাননীয় মঈদুল ইসলাম সাহেব বললেন,
*SSK/MSK/AS মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের বেতনবৃদ্ধি ও শিক্ষাদপ্তরে যুক্ত হওয়া নিয়ে আজকের বিধানসভাতে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে বিশেষ বার্তা সম্পাদক মইদুল ইসলামে*
আপনারা জানেন টানা তিনমাস দীর্ঘ আন্দোলনের ফলে সরকার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দাবী মান্যতা দিয়েছে৷গত ২০ ই জুলাই নেতাজী ইন্ডোরে মহাসমাবেশ হওয়ার কথা ছিল ৷কিন্তু সুরক্ষার কারনে তা বাতিল করা হয়েছিল৷ আজ আমাদের সাথে শিক্ষামন্ত্রীর বিধানসভাতে বিশেষ আলোচনা হয়৷
আমরা বলেছিলাম আপনি যত দ্রুত সম্ভব সরকারী বিজ্ঞপ্তি দিন ৷ একটা ঘোষণা করে৷ মুখ্যমন্ত্রী অন্য কাছে ব্যস্ত ৷ তাই ছোট করে প্রতিনিধিমুলক সদস্যদের নিয়ে আগামি ২৯ শে জুলাই দুপুর ২ টায় শিক্ষামন্ত্রী সহ শিক্ষাদপ্তরের আধিকারিকদের নিয়ে ঘোষণা হবে৷

