পূর্ব মেদিনীপুর সুতাহাটায় পথ দূর্ঘটনায় আহত-১০



নিজস্ব সংবাদদাতা, হলদিয়া,
এবি বঙ্গ নিউজ:


দুটি বাসের রেষারেষি জেরে দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার  দ্বারিবেড়িয়ায় কাছে।ঘটনায় গুরুতর আহত এক কলেজ ছাত্র।স্হানীয় সূত্রে খবর,মঙ্গলবার সকালে চৈত‍ন‍্যপুর থেকে  হিজলীগামী বাস ও একটি ঝাড়গ্রামগামী বাস দু'টি বাস একই রুটে যাওয়া সময় রেষারেষি করতে থাকে। ঠিক এমনসময় দ্বারিবেড়িয়ার আশ্রম মোড়ের কাছে যাত্রী তোলার জন্য ঝাড়গ্রামগামী বাসটি গতিবেগ কমিয়ে দেয়। সেই মুহূর্তে পিছনে থাকা হিজলীগামী বাসটি নিজের গতিবেগ না সামলাতে পেরে সামনে থাকা ওই ঝাড়গ্রামগামী বাসের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। এরফলে বাসটি  নয়নজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্হানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত যাত্রীদের হলদিয়া মহকুমা হাসপাতালে স্হানাত্বরীত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ আসে। ঘাতক দুটি বাসকে আটক করেছে পুলিশ। তবে দুটি বাসের চালক ও কন্টাকটর পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...