উদ্ধার হলো প্যাকেটে ভরা কুকুরের মাংস,

এবি বঙ্গনিউজ,

বিশেষ প্রতিবেদক,, চেন্নাই,,

চেন্নাইয়ের রেলওয়ে স্টেশনের কাছে 11টি প্যাকেটে ভরা চামড়া ছাড়ানো মুন্ডুহীন কুকুরের মাংস উদ্ধার হলো। এই 11টি প্যাকেটে ভরা চামড়া ছাড়ানো মুন্ডুহীন কুকুরের মাংসের ওজন প্রায় 1100কেজি। স্টেশনে র বাইরে থেকে হোটেলে নিয়ে যাওয়ার পথে  ধরা পড়লো এই1100কেজি কুকুরের মাংস। 11টি পলিথিনের প্যাকেটের ভেতরে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছিল এসব মাংস। নিরাপত্তাকর্মীরা প্যাকেটগুলো তল্লাশির পর বেরিয়ে আসে আসল ঘটনা। 



 উল্লেখ্য  চেন্নাইয়ের এগমোর রেলওয়ে প্ল্যাটফর্মে র পাশে এই 11টি পলিথিনের প্যাকেটে ভরা ছাড়ানো কুকুরের মাংস হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল। রেলওয়ের কামরা থেকে কয়েকজনকে মাংসের প্যাকেট নামাতে দেখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরপিএফ) সদস্যরা। এবং  সন্দেহ করেপ্যাকেটগুলো তল্লাশি করে  রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আরপিএফ। ঘটনার দিন  সকাল 10টা নাগাদ পার্সেল ভ্যানটি প্লাটফর্মে আসে। এসময় প্ল্যাটফর্মে আগে থেকে অপেক্ষায় থাকা বেশ কয়েকজন নিজেদের গ্রাহক বলে দাবি করেন এবং সেগুলো একটি ট্রলিতে তোলেন। নিরাপত্তা বাহিনীর বা আরপিএফের সহকারী পরিদর্শক  মি,এস কৃষ্ণের সন্দেহ হওয়ায় প্যাকেটগুলো খুলে মাংস বাইরে বের করতে বলেন। চেন্নাইয়ের খাদ্য ও চিকিৎসা দফতর এবং স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। 



সুযোগ বুঝে দাবীদার এরমাঝেই  অবস্থার বেগতিক বুঝে মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হন। কর্মকর্তারা মাংস পরীক্ষা করতে গিয়ে চমকে যান। শুধু চামড়া ছাড়ানো অবস্থায় সেগুলো প্যাকেটজাত করে নিয়ে আসা হয়েছে। খাদ্য নিরাপত্তা দফতরের কর্মকর্তারা বলেছেন, তাদের ধারণা প্যাকেটগুলো চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যেখানে এগুলো ‘রাজস্থান মিট’ বলে চালানো হতে পারে। চেন্নাইয়ে রাজস্থান মিটের দাম তুলনামূলক কম। 

 কর্মকর্তারা জানান, চেন্নাইয়ের এগমোর রেলওয়ে স্টেশন থেকে আটক প্যাকেটের মাংস আসলে কুকুরের। কিন্তু কোথায় থেকে এসব কুকুর জোগাড় করে চামড়া ছাড়ানোর পর আনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্যাকেট থেকে উদ্ধার কুকুরের চামড়া ছাড়ানো থাকলেও মাথা ছিল না। পুলিশের এক কর্মকর্তা বলেন, মাংসগুলো কুকুরের। লেজ রয়েছে এবং মাথা নেই। ছাড়ানো মুন্ডুহীন শরীরের গঠনও কুকুরের মতো, যারফলে এগুলো কুকুরের মাংস বলে ধারণা করা হচ্ছে। এসব মাংস আটক করা হয়েছে। উল্লেখ্য শহরের বিভিন্ন হোটেলে সরবরাহের জন্য এসব আনা হয়েছিল বলে পুলিশ আর পি এস এবং স্থানীয় মানুষের বা সকলের ই ধারণা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...