নাম বদলাচ্ছে না বর্ধমান ষ্টেশনের জানিয়ে দিল রেল মন্ত্রক




এবি বঙ্গ নিউজ ডেস্ক:

আপাতত বদলাচ্ছে না বর্ধমান স্টেশনের নাম। স্টেশনের নাম বর্ধমান জংশন থাকবে বলেই মঙ্গলবার জানিয়ে দিল রেলমন্ত্রক। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ঘোষণা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে নাম রাখা হবে বর্ধমান স্টেশনের। কিন্তু তারপর এই নামবদল নিয়ে বিতর্ক শুরু হয়। মনে করা হচ্ছে এই বিতর্কের মাঝে পড়েই নামবদল থেকে বিরত রইল রেল।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...