এবি বঙ্গনিউজ।
ইজরাইলের মানবতাবিরোধী সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদী সংগঠন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস এর এক উচ্ছপর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে ইরান সফর করেন।
এবং এই সফর তাদের প্রতিনিধিদল সফল হয়েছে বলে জানান,এবং ইরানের সঙ্গে তাদের ভালো খুব ভালোসম্পর্ক রয়েছে বলে তারা দাবি করেন।
ফিলিস্তিনের সংগঠন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালিহ আরোরি’র নেতৃত্বে হামাসে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরের ফলাফল সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য রুশ সংবাদ সংস্থা ‘রাশাটুডে’ এক ভিডিও প্রতিবেদনে র মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে হামাসের প্রভাবশালী নেতা মোহাম্মদ সারিয়া বলেছেন, ইরান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে যে সহযোগিতা দিচ্ছে তা শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় , বরং অন্যান্য ক্ষেত্রেও ইরানের সহযোগিতা পাচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো এবং যে সহযোগিতা গুলো খুবই গুরুত্বপূর্ণ হামাসের পক্ষে।
হামাস নেতা মোহাম্মদ সারিয়া আরও বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো বলপূর্বক দখলদার,সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে ইরানের সব ধরনের সহযোগিতা গ্রহণে প্রস্তুত রয়েছে।
এছাড়াও তিনি আরো বলেছেন যে,শুধু ইরান নয় ইসলামী বিশ্বের কাছ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা চায় ফিলিস্তিনের অত্যাচারিত নিরীহ নাগরিক বৃন্দ।
উল্লেখ্য গত 29/7/সোমবার হামাসের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরান সফর করে।
এই সফরকালে তারা ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দ্ধিপাক্ষিক ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন।
(সূত্র:আন্তর্জাতিক সংবাদ সংস্থা)
