নিজস্ব সংবাদদাতা, মালদহ,
এবি বঙ্গ নিউজ:
মালদহ জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বচ্ছতার পরিবেশ গড়ে তোলা নিয়ে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হল। চাঁচল -১ ব্লকের এম জি এন আর জি এস ভবনে বুধবার দুপুরে ব্লক প্রশাসন আই সি ডি এস সেল ও ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবংইউনিসেফের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট চাঁদ এক আইসিডিএস প্রজেক্ট এর ২৮ জন অঙ্গনওয়াড়ির কর্মী ও সাতজন সুপারভাইজার ওই কর্মশালায় তাদের সামনে স্বচ্ছতার বিভিন্ন দিক গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদ ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও জ্যোতির্ময় সমাদ্দার ইউনিসেফের মালদহ জেলার আহবায়ক অ্যান্ড্রু গুরকিন, ওয়ার্ল্ড ভিশনের পশ্চিমবঙ্গে প্রজেক্ট দিরেক্টর প্যাট্রিক ছেত্রী।

