এবি বঙ্গনিউজ,,মালদা ২৯ জুলাই ঃ
সোমবার সকালে মালদার চাঁচোলের কলি গ্রামের একটি ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল চাচল থানার পুলিশ।
চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ।
পুলিশ জানিয়েছে মৃতের নাম জবাই দাস (৫০) তার বাড়ি তেলেন পুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রচন্ড হারে নেশা করার ফলে সে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে ।
ঘটনার খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ ।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
