হাওড়ায় গঙ্গা থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হওয়ায় ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ


  • নিজস্ব সংবাদদাতা, হাওড়া,এবি বঙ্গ নিউজ:

দু’দিনের মাথায় হাওড়ার বালির জেটিয়া ঘাটে মহিলা খুনের কিনারা করল পুলিশ। জানা গিয়েছে, বাড়িতে সুপারি কিলার ডেকে স্ত্রীকে খুন করে স্বামী উপেন্দ্র রজক।ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। 




তাদের মধ্যে মহিলার স্বামীও রয়েছে ৷ ধৃতদের নাম ওই মহিলার স্বামী উপেন্দ্র রজক, সেলিম খান ও দিলবার খান ৷বৃহস্পতিবার বালি ব্রিজের নিচে জেটিয়া ঘাটে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার হয় ৷ তাতে এক মহিলার ধড়ের খণ্ডিত অংশ সহ কাটা মুন্ডু ছিল ৷ পাশে অন্য একটি ব্যাগে মহিলার পোশাক, ধারালো অস্ত্র ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।বালির সিসিটিভি ফুটেজে রিক্সায় করে তিনজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা যায় ৷ তাদের চিহ্নিত করে পুলিশ ৷এরপর শনিবার সকালে মহিলার স্বামী সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।মৃত ওই মহিলার পরিচয় জানা যায় ৷ তাঁর নাম সোনি রজক ৷ বাড়ি শিবপুর থানার গণেশ চ্যাটার্জি লেনে ৷ পুলিশ জানায়, বাড়িতে সোনিকে খুন করে দেহ টুকরো টুকরো করা হয়েছিল ।জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহ অনেকদিন ধরেই ছিল উপেন্দ্রর। তার জেরে অশান্তি, বচসা লেগে থাকত। সেই কারণেই স্ত্রীকে খুনের ছক কষে অভিযুক্ত।হাওড়া পুলিশের ডিসি (নর্থ) অমিতকুমার রাঠোর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুনিদের ভরসা ছিল জোয়ারের জল। কিন্তু অবশেষে ভাঁটার টানই ধরিয়ে দিল যে ঘটনাটি খুন। আর সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেয় খুনিদের। এরপরই শনিবার মৃতার স্বামী উপেন্দ্র রজক ও তার সঙ্গী দিলবর খান ও সাকলিন সেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ভেঙে পড়ে অবশেষে খুনের কথা স্বীকার করে তিনজনই।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...