বিজেপি কে রুখতে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের সমর্থন চাইলো তৃণমূল কংগ্রেস।



নিজস্ব সংবাদদাতা। 

 এবি বঙ্গনিউজ। উত্তর দিনাজপুর।

 বিজেপি কে রুখতে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের সমর্থন চাইলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রায়গঞ্জে অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। কানাইয়াবাবু বলেন," কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল যাতে প্রার্থী দেয় সেজন্য দিদিকে অনুরোধ করেছি। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে ভালো লীড পেয়েছে বিজেপি। আসনটি কংগ্রেসের থাকলেও লোকসভা ভোটে আমরা পেয়েছি একষট্টি হাজার অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র ১৮ হাজার ভোট। বিজেপি কে আটকাতে কংগ্রেসের উচিত তৃণমূল কে সাহায্য করা।" অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন," তৃণমূলকে সমর্থনের কোন প্রশ্নই নেই। তৃণমূল গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। মানুষ ওদের ঘৃণা করে। বামফ্রন্টের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বামেদের সঙ্গে জোট করে লড়বো।



 আমাদের প্রার্থী ধীতশ্রী রায়।" অন্যদিকে কিছুদিন চুপচাপ থাকার পর ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।

 উল্লেখ্য উত্তর দিনাজপুর তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কে না জানিয়ে ইসলামপুর ব্লক এবং শহর কমিটি ঘোষনা করেন বিধায়ক করিম চোধুরী।করিম চোধুরীর এই ভূমিকায় ক্ষুব্ধ দলের জেলা সভাপতি। 

উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পরিবর্তনের পর সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গত সাত জুলাই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন দায়িত্ব দেন।জাকির হোসেন জেলাসভাপতি নিয়োগপত্র দেবার পর ২৮ জুলাই ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চোধুরী তার ছেলে মেহেতাব হোসেন কে ব্লক সভাপতি ঘোষনা করেন।

বিধায়ক ব্লক এবং শহর কমিটি সভাপতির নাম ঘোষনার পাশাপাশি ২৫ জনের একটি কমিটি ঘোষনা করেন।এই কমিটি ঘোষনার জেলা সভাপতির কোন মতামতই নেওয়া হয় নি বলে অভিযোগ।

  জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন,বিধায়কের  এধরনের কমিটি করার কোন এক্তিয়ার নেই।
 দলনেত্রী বিধায়কদের চারজনের কোর কমিটি করার ক্ষমতা দিয়েছেন।বাকি ব্লক কমিটি, শহর কমিটি করবেন জেলা সভাপতি।

দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিধায়ক এক্তিয়ারবহির্ভূত ভাবে কমিটি গঠন করেছেন।, এদিনের সাংবাদিক সম্মেলনে দলনেত্রীর নির্দেশে জেলার সামগ্রীক উন্নয়নের বিষয়ে সোয়াল করেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ আনেন বিজেপির বিরুদ্ধে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...