পার্থ কুশারী ,সংবাদদাতা,
এবি বঙ্গনিউজ,
,বাসন্তী ,দক্ষিণ চব্বিশ পরগনা ।
বাসন্তীর কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মতিবুর রহমান মণ্ডল ও তার পরিবারের তিন সদস্য ক্যানিংয়ে যাওয়ার জন্য বাসন্তীর হোগল সেতু থেকে অটোতে ওঠেন। ক্যানিংয়ে চিকিৎসা করাতে যাওয়ার জন্য তারা বেড়িয়েছিলেন।
তারা অটোতে উঠলেও আরও যাত্রীর জন্য অটোটি অপেক্ষা করতে থাকে। ফলে অটো ছাড়তে দেরী হওয়ায় তারা অটো থেকে নেমে ম্যাজিক ভ্যানে উঠতে যান। অভিযোগ সেই সময় ম্যাজিক ভ্যান থেকে তাদের জোর করে নামিয়ে দেয় অটো চালকরা। পাশাপাশি মতিবুরকে নামিয়ে বেধড়ক মারধোর ও করা হয়।
অটোতে চেপেই তাদের ক্যানিং যেতে হবে বলে নিদান দেন অটো চালকরা। ঘটনায় গুরুতর জখম হন মতিবুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পড়ে অবশ্য অন্য অটো ধরে তারা ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন।


