নিজস্ব সংবাদদাতা,,
এবি বঙ্গনিউজ।
জাতীয় মেডিকেল কমিশন বিল এর প্রতিবাদে দেশজুড়ে আজ চিকিৎসকদের ধর্মঘট। ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনl অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি ধর্মঘটে সামিল হয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও। এই মর্মে এদিন সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা বন্ধ ছিল। ফলে দূর-দূরান্ত থেকে চিকি
ৎসা করতে এসে রোগীদের ফিরে যেতে হয়l চিকিৎসকদের না পেয়ে অনেক অসুস্থ রোগীরা লুটিয়ে পড়েন মাটিতে।