রঘুনাথ গঞ্জের ফুলতলায় ভয়াবহ আগুন।

  নিজস্ব সংবাদ দাতা|
 রাজু সেখ|

 এবি বঙ্গ নিউজ| মুর্শিদাবাদ|

 রঘুনাথগঞ্জের ফুলতলার হাসপাতালের ১ নং গেটের কাছে বেশ কয়েকটি দোকানে আগুন। ভস্মীভূত অনেকগুলি দোকান, ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে।ফলে বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়| ঠিক কি কারণে লাগলো এই ভয়ংকর আগুন। এখনও জানা যায়নি।

 তবে জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতাল কর্তিপক্ষ সময় মত তাদের জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রন নিয়ে আসার চেস্টা করে|

জঙ্গিপুর হাসপাতালের কর্মিদের ভুমিকা চোখে পরল| বর্তমানে দমকলের একটি গাড়ী এসে আগুনকে সম্পুর্ণ নিয়ন্ত্রনে নিয়ে আসে|ঐ এলাকার প্রায় সমস্ত দোকানের মাল পত্র রাস্তায় বার করে রাখা হয়| এলাকাবাসীর একটায় ক্ষোব যে এখানে দমকল থাকলে এতটা ক্ষয়ক্ষতি হত না| কিছু যুবক জঙ্গিপুরে দমকলের দাবি তুলে ক্ষোব প্রকাশ করে| দমকলের অভাব অনুভব করছে এলাকাবাসী।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...