বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর,



নিজস্ব সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,মালদা,  ২৬ জুলাই ।

  বন্যার্তদের পাশে রয়েছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোন মহানন্দা নদীর জলে প্লাবিত বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ি। শুক্রবার ইংরেজবাজার পুরসভার ৯, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের মহানন্দার নদীর জলে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন কাউন্সিলর অম্লান ভাদুরি । 



ওই এলাকাগুলিতে কোথাও নৌকা করে, আবার কোথাও এক হাটু জলে নেমে পরিস্থিতির তদারকি করেন অম্লানবাবু । তাঁর সঙ্গে ছিলেন জেলা জেলা যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূল দলের কাউন্সিলর অম্লান ভাদুড়ী বলেন, মহানন্দা নদীর জলে এই তিনটি ওয়ার্ডের প্রায় ৭০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য আমরা পাশে রয়েছি । 



ওই তিনটি ওয়ার্ডের নদীর জল জনবসতিপূর্ণ এলাকায় কতটা ঢুকেছে। কত ঘরবাড়ি প্লাবিত হয়েছে সেটিও ঘুরে দেখা হয়েছে। উল্লেখ্য,  এদিন সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন বস্তি এলাকা, ৯ ও ১২  নম্বর ওয়ার্ডের বালুচর, হঠাৎ কলোনি, শ্মশান ঘাট এলাকা ঘুরে দেখেন তৃণমূল দলের কাউন্সিলর অম্লান ভাদুড়ী । প্রায় তিন ঘন্টা ধরে ওই তিনটি ওয়ার্ডের প্লাবিত এলাকা গুলি খতিয়ে দেখেন । কতগুলো বাড়ি নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত পরিবার প্লাবনের শিকার হয়েছেন তার ও তদারকি করেন অম্লানবাবু। তৃণমূল কাউন্সিলর অম্লান ভাদুরি বলেন ৯, ১২ এবং ১৩ এই তিনটি ওয়ার্ড মহানন্দা নদী সংলগ্ন। নদীর জল বাড়তে শুরু করার পরেই ওই তিনটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে। বহু কাঁচা বাড়ি নষ্ট হয়েছে। মানুষজনকে নির্দিষ্ট জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে ।তাদের সরকারিভাবে ত্রাণ পাওয়ার বিষয়ে সব রকম ভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে । অম্লানবাবু বলেন ,  মহানন্দা নদীর জল এখন কমছে । 



ফলে আতঙ্কের কোন কারণ নেই।  মুখ্যমন্ত্রীর নির্দেশ অসহায় মানুষদের পাশে থাকতে হবে। তাদের সমস্যার কথা শুনতে হবে । সেই নির্দেশ মেনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সব সময় রয়েছি আমরা। বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করার পর প্রশাসনকে জানানো হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...