কাটমানি ফেরতের দাবিতে মিছিল, পুরাতন মালদা।



নিজস্ব সংবাদদাতা,, এবি বঙ্গনিউজ,,

পুরাতন মালদা 28 জুলাই, ----

 পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং কালো টাকা ফেরানোর দাবিতে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। 

এই মিছিলে নেতৃত্ব দেন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ভুষণ ঘোষ এছাড়া এই মিছিলে পা মেলান পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ সহ কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা। 

এই মিছিল মঙ্গলবাড়ি থেকে শুরু করে গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রমা করে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে একটি পথসভার আয়োজন হয়। 



এই পথ সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন এবং বক্তারা বলেন যে মোদি সরকার যে জনসাধারণকে ভাওতা দিয়েছিলেন যে প্রত্যেকের একাউন্টে 15 লাখ টাকা করে ঢুকবে আজ পর্যন্ত সে টাকা ঢুকলো না এবং বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করল না তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি বলে জানায় পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ঘোষ এবং পৌর প্রধান কার্তিক ঘোষ মহাশয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...