এবি বঙ্গনিউজ,,
১৯৮৯ খ্রীষ্টাব্দ থেকে পরপর চারবারের সিপিএমের সাংসদ তিনি, কৃষ্ণনগর লোকসভার। কেবলমাত্র সাংসদ - ই ছিলেন না, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের ভাইস চেয়ারম্যান। এছাড়াও রাজ্য Co - Ordination কমিটির মূল সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ নাকি অসুস্থ ছিলেন, গতকাল দুপুর ১২.৪০ - এ প্রাণ ত্যাগ করেন।
আজ দুপুর ২.১০ নাগাদ মরদেহ নিয়ে কলকাতার সিপিএমের রাজ্য কর্মচারী ভবন থেকে পদযাত্রা শুরু হয়, শেয়ালদহ হয়ে, কলেজ স্ট্রিট দিয়ে নিয়ে যাওয়া নিমতলা শ্মশান ঘাটের উদ্দেশ্য, সেইখানে সম্পূর্ণ হবে প্রয়াত কমরেড অজয় মুখোপাধ্যায় - এর। পদযাত্রায় সামিল ছিলেন একাধিক বাম সমর্থক। আন্তর্জাতিক সংগীত সহকারে নিয়ে যাওয়া হচ্ছিল মরদেহ। মৃত্যুকালে অজয় বাবুর বয়স ৯১ বছর।
এই মৃত্যুতে শোকাহত বিমান বসু, সূর্য কান্ত মিশ্র সহ আরো অনেকে।



