আন্দুল  তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর মহৎ প্রয়াস।




নিজস্ব সংবাদদাতা হাওড়া: 

 আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেস  জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে হয়ে গেলো কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সভা।  সভা সূচনা হয় শহীদ জওয়ান বাবলু সাঁতরার বেদীতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করে । 


 পরে প্রদীপ প্রজলন করা হয়। সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা, ব্লক, ও অঞ্চলের বিশিষ্ট ব্যাক্তিবর্গ । হাওড়া জেলা পরিষদের সহ: সভাপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি শান্তি নাথ চ্যাটার্জী, জেলা নেতৃত্ব দুর্গাপদ দাস, জেলা সাধারণ সম্পাদক অচিন্ত দাস, জেলা পরিষদের সদস্য রিজিয়া খাতুন, ব্লক নেতৃত্ব, অঞ্চল সভাপতি আবুল হালিম মন্ডল, আন্দুল অঞ্চল প্রধান শ্রীমতি মানসী চক্রবর্তী, উপ প্রধান জনাব নাসিম আমিন মহাশয়,আরো বিশিষ্ট ব্যাক্তি বর্গ। 
বিশিষ্ট ব্যাক্তি বর্গ কৃতী ছাত্র ছাত্রীদের হাতে পুষ্প স্তবক মেমোনটো তুলে দেন এবং তাদের ভালো মানুষ হওয়ার জন্য আশিবাদ করেন। স্কুলের কৃতী ছাত্র ছাত্রীরা সংবর্ধনা পেয়ে খুব খুশি। গান , ছাত্রীরা "গাছ বাঁচান প্রাণ বাঁচান" বিষয় বস্তু নিয়ে একটি সুমধুর নৃত্য প্রদর্শন করে ফ্রেন্ড গ্রূপের মাধ্যমে। সর্বোপরি বাংলা ব্যান্ড অফ বিট এর কর্ণধার সিদ্ধাত্ব মুখোপাধ্যায় ভালো গান উপহার দেন উপস্থিত দর্শকদের। সমবেত করতালিতে ভোরে ওঠে সংস্কৃত সন্ধ্যা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুল জয় হিন্দ বাহিনীর সভাপতি ভবানী মান্না।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...