কলকাতায় আইমিম এর সভায় জনজোয়ার।



নিজস্ব প্রতিবেদক, 

এবি বঙ্গনিউজ,, কলকাতা,,28শে জুলাই:

 আজ কলকাতার ধর্মতলায় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ আইমীম এর এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। 




বর্ষা মুখর আবহাওয়ার ফলে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আজকের জনসভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে আগত মানুষের জমায়েতে গোটা ধর্মতলা চত্বরে ভরে ওঠে।

 আজকের সভায় বিভিন্ন জেলা থেকে আগত বক্তারা তাদের বক্তব্যে বলেন যে বাংলায় আইমিম এর সংগঠন টি একান্তই প্রয়োজন, এবং বুথস্তর পর্যন্ত এই সংগঠনের কমিটির কথা উল্লেখ করেন।


 

আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন আইমিম এর জাতীয় প্রবক্তা জনাব ওয়াসিম ওয়াকার সাহেব,ও মহারাষ্ট্র বিধানসভা র সদস্য জনাব ওয়ারিশ পাঠান সাহেব, এছাড়াও রাজ্যের লড়াকু নেতা ,সৈয়দ জামিরুল হাসান, সৈয়দ আনোয়ার পাশা,সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ রা বক্তব্যে বলেন দেশের স্বাধীনতা র 72বৎসরের মধ্যে সবথেকে বেশী শোষিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে,দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়। সারা দেশে মবলিঞ্চিং এর ঘটনা ঘটেছে। 

অথছ কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার তথা প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে।। 



তাই দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। এবং মীম নেতা আসাদুদ্দিন ওয়াইসি র হাত শক্ত করে লড়াই করতে বলেন।

এবং আইমিম এর পতাকা তলে আসার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...