এবি বঙ্গ নিউজ ডেস্ক:
প্রেমিককে দিয়ে স্বামীকে নৃশংস খুন।বছর দুয়েক আগে স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্কের কারণে নৃশংসভাবে খুন হতে হয়েছিল ব্যবসায়ী অনুপম সিংকে। বৃহস্পতিবার মৃতের স্ত্রী মনুয়া মজুমদার(সিংহ) ও তাঁর প্রেমিক অজিত রায় ওরফে বুবাইকে দোষী সাব্যস্ত করল বারাসত ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্ট। দোষীদের সাজা ঘোষণা হবে আগামী কাল।উল্লেখ্য,২০১৭ সালের ২ মে রাতে বারাসতের হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন অুপম সিংহ। পরের দিন দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। খুনের ১৩ দিনের মাথায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে বারাসত থেকে মনুয়া মজুমদার (সিংহ) এবং তার প্রেমিক অজিতকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অজিতের সঙ্গে মনুয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই অনুপমকে নৃশংস ভাবে খুন করে অজিত।পুলিশ সূত্রে খবর, মনুয়াকে জেরা করে তার প্রেমিক অজিতের সন্ধান পান তদন্তকারীরা। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। শেষপর্যন্ত চাপের মুখে ভেঙে পড়ে অজিত। অপরাধ স্বীকার করে নেয় সে।তারপরেই ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে বারাসাত ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে মামলা দায়ের করে পুলিশ। প্রায় দু’বছর শুনানি চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করা হল তাদের। আগামীকাল দোষীদের সাজা ঘোষণা। কঠোর সাজা দেওয়া হবে দোষীদের, আশাবাদী মৃতের পরিবারের।