এবি বঙ্গ নিউজ,
খন্ডঘোষ,পূর্ব বর্ধমান।
পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোঁয়াইচন্ডী গ্রামে।
Rally টি বের হয়েছিল বোঁয়াই উচ্চ বিদ্যালয় থেকে । এই রেলিতে অংশগ্রহণ করেছিল বোঁয়াই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শিক্ষকবৃন্দ, আশা কর্মী রা, গ্রামীন সম্পদ কর্মীরা, পঞ্চায়েতের কর্মীরা ও এলাকার সাধারণ মানুষ।
এই সচেতনতা মূলক রেলীর উদ্দেশ্য ছিল এলাকার মানুষকে মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে সচেতন করা।
স্লোগান ছিল-1.বাড়ির ভিতরে ও বাইরে পরিষ্কার রাখতে হবে।
2.সরকারি হাসপাতাল এ ডেঙ্গু জ্বরের রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ বিনামূল্যে পাওয়া যায়।
3. জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে।
4. ডেঙ্গুর হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে।
5. আমাদের অঙ্গীকার ডেঙ্গু মুক্ত বাংলা গড়তে হবে।

