ইমাম সংগঠন জামিয়াতুল আইম্মা অল উলামার সাংগঠনিক সেহারাবাজারে"



এবি বঙ্গনিউজ,,

খন্ডঘোষ,পূর্ব বর্ধমান।




জামিয়াতুল আইম্মা  অল উলামার  পূর্ব বর্ধমান জেলা ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে একটি বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল খন্ডঘোষ ব্লকের সেহারাবাজার এলাকায়। এই সংগঠনের সাধারণ সম্পাদক সেখ সিদ্দিকুল্লা বলেন, সারা রাজ্যে এক শ্রেনীর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে ‌। 



তাঁদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই আবেদন আমরা প্রশাসনকে লিখিত জমা দেব। এবং যে ভাবে চতুর্দিকে মব লিঞ্চিং চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হব। তিনি আরো বলেন,আগামী ২৭ শে জুলাই সেহারাবাজারে একটি মৌন মিছিলের আয়োজন করা হবে। সকাল ৯ টায় এই মৌন মিছিল শুরু হবে। এই মিছিলটি সেহারাবাজার গরুর হাটতলা শুরু হয়ে  লাইকা বাজার হয়ে  সেহারাবাজার বিশ্রাম ঘরে একটি পথসভার মাধ্যমে শেষ হবে।

আজকের সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হাফেজ সেখ সিদ্দিকুল্লা,বর্ধমান জেলার ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে ইমাম মাওলানা রফিক,হাফেজ সগির। ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মোল্লা সফিকুল ইসলাম এবং রাজ্যের কার্যকরী সভাপতি মাওলানা আশরাফ আলি, খণ্ডঘোষ ব্লকের ইমাম সম্পাদক সদরুল আলম, কার্যকরী সভাপতি হাফিজ বদরু উদ্দিন, সজাগ প্রহরী পত্রিকার সম্পাদক হাফেজ শামসুজ্জোহা হাফেজ ওয়াজেদ সহ এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
[ইমাম সংগঠন জামিয়াতুল আইম্মা অল উলামার পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভা পূর্ব বর্ধমান জেলার,খন্ডঘোষ ব্লকের সেহারাবাজার এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...