দীপান্বিতা দত্ত,হাওড়া,এবি বঙ্গ নিউজ:
উনসানি দক্ষিণ পাড়া থেকে মৌড়িগ্রাম যাওয়ার রাস্তা একে বারে বেহাল অবস্থা। সংস্কারহীন রাস্তাটি সংস্কার না করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রায় তিন কিলোমিটার রাস্তাটি চলাচল করা একেবারে অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ আট বছর এই রাস্তার কোনো মেরামতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।বড়ো বড়ো গর্তে সামান্য বৃষ্টি হলে জল জমে যায়।সন্ধ্যা নামলেই পথ চলা দায় হয়ে পড়ে পথচারীদের। বেশ কয়েকটি গ্ৰাম আছে মূলত এই রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়।শিশু,অন্তঃসত্ত্বা ও বয়স্কদের রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই অযোগ্য।নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান,প্রশাসনের অধিকারিরা ঘটনা জানার সত্ত্বেও আজ অবধি সংস্কার করার উদ্যোগ নেই নি।নিকাশি ব্যবস্থা না থাকার কারনে বর্ষায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়।চলাচল করা একেবারে অযোগ্য হয়ে পড়ে।উনসানি দক্ষিণপাড়া এলাকাটি হাওড়া কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ডের অধীনস্ত হওয়া
সত্ত্বেও রাজ্য সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ এলাকাবাসীর। বহু সুযোগ-সুবিধাই এখনও সেখানে পৌঁছায়নি সেখানে। পরিস্রুত পানীয় জলই হোক বা আধুনিক নিকাশি ব্যবস্থা মসৃণ রাস্তায় হোক বা পথের আলো অভাব সব কিছুরই। পরিষেবা না পেলেও ওই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের কিন্তু সব ধরনের পুর কর দিতে হয়। ক্ষুব্ধ বাসিন্দারা তাই প্রশ্ন তুলেছেন, এই বৈষম্য কেন এবং তা আর কতদিন চলবে?

