এবি বঙ্গনিউজ,, বারুইপুর।
এলাকায় নতুন বাড়ি তৈরী করায় এক লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ।
ওই টাকা দিতে অস্বীকার করায় দলবল নিয়ে হামলা স্থানীয় এক দুস্কৃতির । বেধড়ক মারধোর বাড়ির মহিলাদের ।
ঠেকাতে এসে আক্রান্ত প্রতিবেশিও । থানায় অভিযোগ হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কের মধ্যে গোটা পরিবার ।
ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত পিয়ালীর কলাডিয়াতে ।
এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা অঞ্জনা মজুমদার তার পুরোনো বাড়ি ভেঙে নতুন করে আবার ওই জায়গায় বাড়ি তৈরী করেছেন । এই এলাকারই এক কুখ্যাত দুস্কৃতি সঞ্জয় নস্কর ওরফে এনডে ওই বাড়িতে এসে নতুন বাড়ি তৈরীর জন্য তার কাছে এক লক্ষ টাকা তোলা দাবী করে ।
এই মোটা অংকের টাকা দিতে অস্বীকার করেন তিনি । অভিযোগ এরপর দলবল নিয়ে ওই বাড়িতে হামলা চালায় সঞ্জয় । সেই সময় বাড়িতে ছিলেন অঞ্জনা দেবী ও তার বৌমা পল্লবী ।
দুজনকেই বেধড়ক মারধর করতে থাকে । রাস্তায় ফেলে বেপরোয়া ভাবে চলে কিল ঘুষি । সেই সময় তাদের বাঁচাতে ছুটে আসেন প্রতিবেশী সুভাষ শিকারী । রেয়াত করা হয়না তাকেও ।
বেধড়ক মারধর করা হয় সুভাস বাবুকেও ।
আহত অবস্থায় অঞ্জনা দেবী ও পল্লবীকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন এর একটি হাসপাতালে । সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এম.আর.বাঙ্গুর হাসপাতালে । এর পর রবিবার রাতে বারুইপুর থানাতে সঞ্জয় এর নামে অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে ।
সোমবার বেলা গড়িয়ে গেলেও ঘটনার তদন্তে আসেনি পুলিশ । অথচ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বারুইপুর থানার পুলিশ ক্যাম্প । তাই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে নিয়ে ।
স্থানীয় নাম প্রকাশে অনিছুক কয়েকজন জানায় অভিযুক্ত সঞ্জয় এর সাথে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের দহরম মহরম । তাই পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করছে । আর এতেই আবারো আতঙ্কের মধ্যে ভুগছে অঞ্জনা দেবীর পরিবার ।
তাদের চিন্তা আবারও হয়তো অতর্কিতে হামলা চালাতে পারে সঞ্জয় ও তার দলবল ।




