ছাগল কেনাকে কেন্দ্র করে বচসার জেরে একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ৯ প্রতিবেশীদের বিরুদ্ধে



নিজস্ব, সংবাদদাতা,,  

এবি বঙ্গনিউজ,মালদা,, 

 বৃহস্পতিবার  সন্ধেয় ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার সাহবাজপুরের বাবুনটোলায়৷ আক্রান্ত সিদ্দিক হোসেন (৬০), আসলাম সেখ (৫০) ও আবদুল গফ্ফর (৩৫)। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ 



অভিযুক্ত আবদুল সালাম সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ, আব্দুল সালাম একটি খাসি ৫ হাজার দামে বিক্রি করে সিদ্দিক হোসেনের কাছে। কিছু টাকা বাকি রাখে সিদ্দিক। বকেয়া টাকা চাইতে গিয়ে সিদ্দিকের সাথে বচসা বাধে  আব্দুল সালামের সাথে। অভিযোগ আরও কয়েকদি সময় চায় সিদ্দিক। কিন্তু বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেয় আব্দুল সালাম বলে অভিযোগ।

 এই নিয়ে বচসার জেরে সালাম দলবল নিয়ে সিদ্দিকের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্য সদস্যরাও আহত হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।  



ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...