জয়শ্রীরাম বলানো নিয়ে ধুন্ধুমার স্কুল চত্বর



 নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, 
এবি বঙ্গ নিউজ: 


মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শ্রীকান্তবাটি পি এস এস শিক্ষা নিকেতনে জয়শ্রীরাম বলানো নিয়ে উত্তা স্কুল চত্তর।এর জেরে আহত ছাত্র ও ছাত্রী সহ বেশ কয়েকজন। স্কুল সূত্রে জানা যায় রঘুনাথগঞ্জ শ্রীকান্তবাটি পি এস এস শিক্ষা নিকেতনের কয়েক জন বন্ধু গল্পো করতে করতে হঠাৎ এক মুসলিম সহপাঠিকে জয়শ্রীরাম বলতে বলে অন্য এক সহপাঠী। সে জয় শ্রীরাম বলতে অস্বীকার করায় এই নিয়ে বচসা শুরু হয় স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক তখনকার মতন বিষয়টি মিটিয়ে নেন। মুসলিম ছাত্রের অভিভাবকদের অভিযোগ বচসা থেমে যাওয়ার পরে বহিরাগত কিছু দুস্ক্রীতি স্কুলে এসে ছাত্রছাত্রীদের মারধোর করে। এর জেরে উভয় পক্ষ ছাত্র ছাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহত ছাত্র-ছাত্রীদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তাদের মেন গেট খুলে দুষ্কৃতীদের ঢুকতে সাহায্য করেছে। স্কুলের মেইন গেট সব সময় তালা অবস্থায় থাকে,তো কি করে স্কুলের ভিতর ঢুকলো দুষ্কৃতীরা প্রশ্ন অভিভাবকের।এর জেরে বেলা বুধবার ১১ টার সময় ওমরপুর ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়।পরে রঘুনাথগঞ্জ শ্রীকান্তবাটি পি এস এস শিক্ষা নিকেতন ঘেড়াও করা হয়।ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আসে। পুলিশ এসে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিষয়টিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে।আলোচনা চলাকালিন বাইরে থাকা বিক্ষোভ কারিরা একজন শিক্ষকের সঙ্গে বসচায় জড়িয়ে পড়ে হাতাহাতি হয়ে যায়। প্রকাশ হালদার নামে এক শিক্ষকের মাথা ফেটে যায়।ওই শিক্ষকের মাথায় দুটো সেলাই হয়। স্কুল কর্তিপক্ষ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...