বিয়ের পরের দিনই ফুলাহার নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল নববধূ ও তার দিদির।




নিজস্ব সংবাদদাতা,, 

এবি বঙ্গনিউজ, মালদা,,

 ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা কলার শিবপুর ঘাটে। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।   

            জানা গিয়েছে, মৃতদের নাম রূপা রায় ও সোনা মন্ডল।শরৎ মন্ডল জানায়, রবিবার মানিকচক থানা নুরপুর এলাকার মেয়ে রুপা মন্ডলের সাথে বিয়ে হয়  তার। 



সোমবার সকালে নববধূকে নিয়ে রতুয়ার হরিপুরে নিজের বাড়িতে আসে সে।  দুপুরের নিয়ম বিধি অনুষ্ঠানের শেষে  ফুলহার নদীতে নববধূ ও তার দিদি সোনা মন্ডল স্নান করতে যায় সে।

 সেই সময় হঠাৎই দিদি সোনা মন্ডল ফুলহার নদীতে তলিয়ে যেতে থাকে।

 ঘটনা দেখতে পেয়ে রুপা তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে গটনাস্থলে উপস্থিত শরৎ মন্ডল বাঁচাতে ঝাঁপ দিলেও তাদের উদ্ধার করতে পারেনি।




 তিন ঘন্টা পর তাদেরকে গ্রামবাসীরা মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...