'দিদিকে বলো' জনসংযাত্রায় মানুষের ঘরে ঘরে মন্ত্রী অরূপ রায়



দীপান্বিতা দত্ত, হাওড়া,
এবি বঙ্গ নিউজ:


 রাজ্যের সাধারন মানুষের অভাব অভিযোগ শোনার জন্য গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে 'দিদিকে বলো' কর্মসূচি গ্রহণ করেছেন।রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের পরামর্শে জনসংযোগে শান দিতেই এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে আর এই প্রকল্পের সূচনার দুদিনের মধ্যেই ব্যাপক সাড়াও মিলেছে রাজ্য জুড়ে সেদিকে লক্ষ্য রেখে বুধবার হাওড়ায় মানুষের দরজায় দরজায় গিয়ে 'দিদিকে বলো'র প্রচার করলেন মধ্য হাওড়ার বিধায়ক কথা মন্ত্রী অরূপ রায়। মানুষের ঘরে ঘরে ঘুরে বিলি করতে দেখা যায় 'দিদিকে বলো'র লিফলেট।তৃণমূল নেত্রীর নির্দেশ পেয়ে বুধবার থেকেই জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বুধবার সকাল থেকে তিনি তাঁর নিজের বিধানসভা কেন্দ্র এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের ময়রাপাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। মানুষের সুবিধা-অসুবিধার কথা তাদের কাছে জানতে চান মন্ত্রী।এদিনের কর্মসূচি সম্পর্কে অরূপ রায় বলেন, আজকে আমরা জনসংযোগের কাজ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। বাড়ি বাড়ি ভিজিট করে 'দিদিকে বলো'-র কার্ড দিলাম। সুবিধা অসুবিধার কথা জেনেছি। এইভাবেই আজকের মতো জনসংযোগ শেষ করা হয়েছে।এইভাবে কর্মসূচি চলতে থাকবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...