সাঁতরাগাছি স্টেশনে ফুটওভার ব্রিজের কাজের জন্য ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ




অমিত জানা,হাওড়া,এবি বঙ্গ নিউজ:


সময়টা গত অক্টোবর মাসের ২৩ তারিখ সন্ধ্যাবেলা।একসঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যাওয়ার ঘোষণায় ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুজনের।তখনই রেলের তৎকালিন জেনারেল ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন একটি বড় ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।সেই ফুট ওভারব্রিজের শেষ পর্যায়ের কাজ সম্পন্ন হল রবিবার।এদিন সাঁত্রাগাছি জংশনে সেই ফুট ওভারব্রিজের ৩১ মিটার লম্বা ব্লডার  বসানোর কাজ সম্পন্ন হল।আগামী পুজোর মধ্যেই এই ফুট ওভারব্রিজে যাত্রীসাধারণের জন্য চালু  হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।নতুন এই ফুট ওভারব্রিজের শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করার জন্য রবিবার সকাল ১১:১৫  থেকে রাত ৯:১৫ অবধি আপ ও মিডিল লাইনে  দশ ঘন্টা   ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।রেলের  এক আধিকারিকের মতে এটি ট্রাফিক ব্লক। শুধুমাত্র ডাউন লাইন দিয়ে নিয়ন্ত্রিতভাবে ট্রেন চলাচল করানো হয়েছে।এর জন্য এদিন ২০ টি মেল, এক্সপ্রেস ও ৩০  টি লোকাল ট্রেন  হাওড়া ডিভিশনের দক্ষিণ -পূর্ব রেলের শাখায়   বাতিল করা হয়।বাতিলের তালিকায়  করোমন্ডল এক্সপ্রেস, তিরুপতি এক্সপ্রেস, হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেস প্রভৃতি।এছাড়াও ডাউন লাইন দিয়ে আপ ও ডাউনের ট্রেন চালানো জন্য  কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছিল।সেগুলি হল গীতাঞ্জলি, জন শতাব্দী, আজাদ হিন্দ, জ্ঞানেশ্বরী প্রভৃতি এক্সপ্রেস।লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে যাঁরা মেদিনীপুর,পাঁশকুড়া, খড়্গপুর,হলদিয়া যাত্রীদের জন্য আন্দুল স্টেশন থেকে  ১১ টি লোকাল ট্রেন চলাচল করে ছিল।জানা গিয়েছে এই নতুন ফুট ওভারব্রিজটি পুরোপুরি নির্মাণ হলে সেটি হবে রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভারব্রিজ।এটি ১২ মিটার চওড়া ও ১৬০ মিটার লম্বা। এই  ট্রাফিক ব্লকের জন্য কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলাচলের জন্য  যাত্রীরা পুর বিষয়টি নিয়ে  অবগত ছিলেন না  তাঁরা সমস্যায় পরেন।তবে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, তাঁরা আগে থেকেই সমস্ত বিষয় ঘোষণা করেছেন।তার পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেওয়ায় যাত্রীদের খুব একটা সমস্যা হয়নি। তবে  অধিকাংশ যাত্রীদের মতে  সাঁত্রাগাছি জংশনে এই ফুট ওভারব্রিজের জন্য একদিন মানুষের কিছুটা অসুবিধা হয়েছে।কিন্তু এটি নির্মান হলে এর সুফল মানুষ সারাজীবন পাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...