এবি বঙ্গনিউজ,, উত্তর দিনাজপুর।
উওর দিনাজপুরে ৪৪ টি আন এডেড মাদ্রাসা কে অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
হে
মতাবাদ থানায় আটরাই গ্রামে, এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করেন মোঃ মোস্তফা।
এম এ পাস করে নিজের গ্রামে একটি মাদ্রাসা তৈরি করেন।
যার নাম - আটরাই ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসা।
এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার ফলে শিক্ষায় পিছিয়ে আছে ।
তাই নিজের এলাকায় শিক্ষার অগ্রগতির জন্য এই শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষক মিলে।
মোঃ মোস্তফা আজ ৪৪ টি আন এডেড মাদ্রাসাগুলিকে এডেড করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন রাত-দিন।
সারাদিন সরকারী দপ্তরে ছুটে বেড়ান ৪৪ টি মাদ্রাসাকে অনুদান পাওয়ার জন্য।
রায়গন্জে বহুবার আন্দোলন করেছেন। ডোমা থেকে ডি এম অফিসে ডেপুটেশনের পর ডেপুটেশন দিয়েছেন।
এমনকি কলকাতায় রাজপথে আন্দোলনের সাক্ষী হয়ে আছেন। ২০১৫ সালে লালবাজারে ২ ঘন্টা কারাবরন করেছেন।
আজকের সাক্ষাত নেওয়ার সময় একটাই কথা বার বলছেন - উওর দিনাজপুরে ৪৪ টি আন এডেড মাদ্রাসা সহ সারা রাজ্যের ২৩৪ টিআন এডেড মাদ্রাসাকে এডেড না হওয়া পরজনতো সংগ্রাম চালিয়ে যাবো।
এখন দেখার অপেক্ষা, আন্দোলন কতটা সফলতা অর্জন করে।

