নিজস্ব সংবাদদাতা, হলদিয়া,
এবি বঙ্গ নিউজ:
এবার থেকে হলদিয়া ও পাটনার মধ্যে সরকারি জলপথেই চলবে পণ্য পরিবহন। এতদিন পাটনা থেকে কলকাতা বন্দরে পণ্য সামগ্রী আদানপ্রদান করা হত। কিন্তু এবার থেকে শিল্পনগরী হলদিয়াতেই চলবে পাটনার সঙ্গে পণ্য সামগ্রী আদানপ্রদান। মঙ্গলবার এই জল পরিবহন ব্যবস্হার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান জি সাহ্নিভ্যাল, ভোজ্যতেল প্রস্তুতকারী সংস্থা আদানি গোষ্ঠীর সিইও অনিল সিং সহ অন্যান্যরা। এদিন ৫৩ টি কন্টেনার নিয়ে প্রথম পাটনার উদ্দেশ্য রওনা দেয় জলযান এম ভি ভাবা। এতদিন মূলত কলকাতা বন্দর ছাড়া রেলপথেই পণ্য পরিবহন চলত পাটনার সঙ্গে। কিন্তু এবার জলপথেই পণ্য পরিবহনের সূচনা হওয়ায় এই পরিবহন অনেক দূষণমুক্ত হবে বলে অনেকের মত। পাটনার পর এবার বারানসীর সঙ্গে খুব দ্রুত সরাসরি পণ্য সামগ্রী আদানপ্রদানের ব্যাবস্হা চলছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর। হলদিয়া ও পাটনার মধ্যে এই পণ্য পরিবহনের মূল দায়িত্বে রয়েছে হলদিয়ার ভোজ্যতেল প্রস্তুতকারী সংস্থা গোষ্ঠী ও লজেস্টিক হাভ ফাইভস্টার কোম্পানি।
