"ভারত রত্ন" সম্মান পেতে চলেছেন, প্রনব মুখার্জি।



কৃষানু ঘোষ,সংবাদ দাতা,,

 এবি বঙ্গনিউজ, 

 "ভারত রত্ন" সম্মান পেতে চলেছেন ভারতবর্ষের প্রাক্তন অর্থাৎ ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যিনি জাতীয় রাজনীতিতে এক উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা।

 জি নিউজ সূত্রে জানা গিয়েছে আগামী ৮- ই আগস্ট ভারতের প্রথম বাঙালি এই রাষ্ট্রপতিকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হবে। 

জাতীয় কংগ্রেস দল তো বটেই পাশাপাশি সমগ্র বাঙালি জাতির কাছে এটি আনন্দের বিষয়। 

আসন্ন জানুয়ারি মাসে প্রণব মুখোপাধ্যায়, বিখ্যাত গায়ক ভুপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজী দেশমুখ প্রমুখ ব্যাক্তি বর্গ ভারত রত্ন সম্মানে সম্মানিত হবেন যা রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা যায়।

      ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়কে৷ এক ট্যুইটে বার্তায় তিনি জানান প্রণব দা আমাদের সময়ের এক অসাধারণ রাষ্ট্রনেতা৷ 




দেশের প্রতি তাঁর অবদান ভোলার নয়৷ অক্লান্ত ভাবে দশকের পর দশক ধরে দেশের সেবা করে গিয়েছেন তিনি৷ তাঁর বুদ্ধিমত্তা দেশের গর্ব ও সম্পদ৷ তিনি ভারত রত্ন পাওয়ার যোগ্য ব্যক্তি৷ 

প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

 কংগ্রেস নেতা হিসেবে তাঁর এই সম্মান গোটা কংগ্রেস দলকে সম্মানিত করেছে৷ একজন মহান রাষ্ট্রনেতা হিসেবে তাঁর এই সম্মান প্রাপ্য ছিল৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...