রাজ্য স্কুল পর্যায়ের অনুর্দ্ধ ১৪ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় রার্নাস হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর কালীচরণ উচ্চ বিদ্যালয়।



নিজস্ব সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,, উ, দিনাজপুর,,

 চন্দন নগরে অনুষ্ঠিত হয় সুব্রত কাপ অনুর্দ্ধ ১৪ রাজ্য পয্যায়ের ফাইনাল খেলা।
এই খেলায় উত্তর চব্বিশ পরগনার অশোক নগর উচ্চ বিদ্যালয়ের কাছে ১-০ গোলে পরাস্ত হতে হয় কুনোর কালীচরন উচ্চ বিদ্যালয়ের দল কে। 




এবছর রানার্স হলেও ছাত্রদের সাফল্যে খুশি স্কুল কতৃপক্ষ।
বিদ্যালয়ের এই ফুটবল দল ফিড়লে তাদের সংবর্দ্ধনা দেয় স্কুল কর্তিপক্ষ এদিন কুনোর কালীচরন উচ্চ বিদ্যালয়ের সংবর্দ্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি তথা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি তপন দেব সিংহ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল সিংহ ছাড়াও বিদ্যালয়ের অন্যান শিক্ষক মন্ডলী।জানাজায় উত্তরবঙ্গের ৭ জেলা নিয়ে ক্লাস্টার পর্যায়ের প্রতিযোগিতায় চাম্পিয়ান হয়ে কুনোর উচ্চ বিদ্যালয় দল রাজ্য পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। ২৭-২৮ দুদিনের রাজ্য প্রতিযোগিতায় আসর বসে ছিল উত্তর চব্বিশ পরগনায়।




 প্রথম দিন চন্দন নগরে অনুষ্ঠিত খেলায় চব্বিশ পরগনার দলকে হারিয়ে সেমিফাইনালে যায় কুনোর স্কুলের দল।রবিবার ২৮ শে জুলাই সেমিফাইনালে হাওড়াকে হারিয়ে ফাইনালে কুনোর মূখো মূখি হয় আশোক নগর হাইস্কুল দলের। এই ফাইনালে ১-০ গোলে পরাস্ত হতে হয় কুনোর দলকে।খেলায় জয় পরাজয় আছে। কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুরের গ্রামীন স্কুল কুনোর কালীচরণ অনুর্দ্ধ ১৪ ফুটবল দক যে ভাবে উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের রানার্স হয়েছে হতেই খুশি জেলার মানুষ। 




  তপন দেবসিংহ ( পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি) ২) মোহন লাল সিংহ ( প্রধান শিক্ষক) প্রত্যকেই খুব খুশী ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...