এবি বঙ্গনিউজ,,
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাপড়ার ডোমপুকুর এর বাসিন্দা আমীর সেখ তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেকসোনা বিবি কে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন ।।
ঠিক ঐ সময় কৃষ্ণনগর-হৃদয়পুর গামী এক বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে ঐ বাইকে স্বজোরে ধাক্কা মারায় বাসের চাকায় পিষ্ট হয়ে আমির সেখ এর স্ত্রী রেকসোনা বিবি(২২) এর মৃত্যু ঘটে।
বিশেষ সূত্রের খবর এই পথ দূর্ঘটনার ফলে ডোমপুকুর গ্রাম লাগোয়া এলাকায় উত্তেজনা ছড়ায়।
দ্রুত চাপড়া থানার পুলিশ প্রশাসন ঘটনা স্থলে এসে এলাকা স্বাভাবিক নিয়ন্ত্রণ করে তার পর মৃত দেহ টি কে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
নিয়ন্ত্রণ হারানো বাসটিকে পুলিশ আটক করে কিন্তু বাসের চালক পলাতক।
পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
সাময়িক উত্তেজনা থাকলেও পরিস্থিতি ভোটের উপর শান্ত।
