কলকাতায় ফের উদ্ধার মাদক জাতীয় দ্রব্য










নিজস্ব সংবাদদাতা, কলকাতা,এবি বঙ্গ নিউজ:

কলকাতায় ফের নিষিদ্ধ মাদক উদ্ধার করলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।ধৃতদের নাম, রিপন হাসান ও রিপন শেখ।  ধৃতদের একজনের বাড়ি মুর্শিদাবাদে সুতিতে, আর একজন মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে।তাদের কাছ থেকে ৯টি প্যাকেটে প্রায় ১০ কেজি মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে একটি গাড়ি করে মাদক জাতীয় দ্রব্য নিয়ে যাচ্ছিল দু’জন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তি হাইওয়েতে গাড়িটিকে আটকান কলকাতা পুলিশের নারকোটিক সেলের আধিকারিকরা।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...