বেতন না পাওয়ার প্রতিবাদে টোল প্লাজা র কর্মীরা।




নিজস্ব সংবাদদাতা। 

এবি বঙ্গনিউজ,মালদা, 

 কালিয়াচক -৩ নম্বর ব্লকের আঠারো মাইলে টোলপ্লাজার কর্মীরা টানা চার মাস থেকে বেতন পাচ্ছেন না। আর্থিক সংকটে পড়েছে কর্মীরা । 

বেতন দিতে টালবাহানা করায় ক্ষুব্ধ টোলের কর্মীরা বুধবার সকালে ধরনায় বসেন। ঘন্টা খানেক ধরে চলে এই ধর্না । 

টোল প্লাজার কর্মীদের দাবি, আমরা খুব পরিশ্রম করে কাজকর্ম করি। টানা 4 মাস থেকে বেতন মিলছে না। আর্থিক সংকটে আমরা পড়েছি। 




অবিলম্বে বেতন দেওয়ার জন্য কর্তৃপক্ষের নজরে আনতে ধর্না বসেন । ফরাক্কা - রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের অন্তর্গত আঠারো মাইল টোল প্লাজা এলাকায় শতাধিক কর্মী কাজে নিয়োজিত রয়েছেন । 

 কিছুদিন ধরে বিষয়টি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সুফল মিলেনি । তাই কর্তৃপক্ষের উদাসীনতায় এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কয়েক ঘন্টা ধরে টোল প্লাজার সামনে ধর্না বিক্ষোভে সামিল হন তারা । 

এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন টোল প্লাজার সংশ্লিষ্ট আধিকারিকরা ।তারা এসে আশ্বাস দিলে অবরোধ ধরনা উঠে যায়। টোল প্লাজা কর্তৃপক্ষ ধর্নাকারী টোলের কর্মীদের জানিয়েছেন ও আশ্বাস দেন প্রথম দু মাসের বেতন সদ্য 3 তারিখ হয়ে যাবে। 




বাকি 2 মাসের বেতন কবে হবে কথা বলে জানিয়ে দেওয়া হবে ।কর্তৃপক্ষের আশ্বাসে ধরনা অবরোধ উঠে যায় । 

 টোলের কর্মীরা জানান, আমাদের সঠিক সময়ে বেতন না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন তারা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...