এবি বঙ্গনিউজ।
কর্তব্যরত অবস্থায় বি এস এফের এক জওয়ান তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া বিওপিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বি এস এফ জওয়ানের নাম প্রেম সিং।
১৭১ নম্বর ব্যাটালিয়ন তিনি কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রেম সিং নামে ওই বি এস এফ জওয়ানকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে তার চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
কেন কি ভাবে ঘটনা ঘটলো গোটা বিষয়টি নিয়ে বি এস এফ কতৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
.

