মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের সপক্ষ্যে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ও কালো টাকা ফেরানোর প্রতিবাদে শনিবার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জঙ্গিপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা রঘুনাথগঞ্জ শহরে প্রতিবাদ মিছিলে পা মেলান।এই মিছিলকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ছিলো বিশেষ উদ্দীপনা।
এদিন মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায়। মুল শ্লোগান ছিল ২০১৪ সালে বিজেপি প্রতিশ্রুতি দিয়ে ছিল যে প্রত্যেকের ব্যাঙ্কের একাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু কোন মানুষকে তা দেওয়া হয়নি।এদিন মন্ত্রী জাকির হোসেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, মানুষের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে, বিপদে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। মনে রাখতে হবে এই দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। যিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকেন ও তাঁদের হয়ে কাজ করে যান। যিনি এই বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছেন। তাই আজ আমাদের সামনে কঠোর লড়াই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াই। আমরা অঙ্গীকারবদ্ধ যে, আমরা এই বাংলাকে কোন ভাবেই ভাগ হতে দেবো না। অপরদিকে এদিন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের মহাশয়ের নেতৃত্বেও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

