মহানন্দা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ।



দেবু সিংহ, সংবাদদাতা, 

এবি বঙ্গনিউজ,মালদা, 

 ২৬ জুলাই : শুক্রবার সকালে ইংরেজবাজার থানার যদুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় মহানন্দা নদীতে একটি দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। 

তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির মুখ ভারি কোন বস্তু দিয়ে থেতলে দেওয়া হয়েছিল। 


বাধা ছিল হাত-পা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫-৫৬। এলাকার লোকেদের ধারণা, দুষ্কৃতীরা অন্য কোন জায়গায় ওই ব্যক্তিকে খুন করে হাত-পা বেঁধে মহানন্দা নদীতে ভাসিয়ে দেয়।

 শুক্রবার সকালে ওই মৃতদেহ ভাসতে দেখা যায় রায়পুর ঘাটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। শতাধিক মানুষের ভিড় জমে  নদীর ধারে।




 ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তারা মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...