মনুচকে ভগ্ন কাঠের সেতু সংস্কারের দাবি উপেক্ষিত,,,,,,
হাওড়া জেলার জয়পুর থানার মনুচকে ভগ্ন কাঠের সেতু সংস্কারের দাবি উপেক্ষিত। ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে বাধ্য হতে হয় এলাকার হাজার হাজার মানুষ দিবারাত্রি মনুচকের এই কাঠের সেতু দিয়ে জীবন যাপন জীবিকার তাগিদে যাতায়াত করছে।
আমতা সেচ দপ্তরের পক্ষ থেকে পাঁচ সাত বছর আগে এই মনুচকে পাকাপোক্ত কংক্রিটের পাকাসেতু নতুন নির্মানের জন্য প্রয়োজনীয় মাটি পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু অদৃশ্য কারণে আজো পাকাপোক্ত বা কংক্রিটের পাকা সেতু আর নির্মাণ করা হলোনা।
কৃষি প্রধান এলাকা মনুচক গ্রাম , আমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই পঞ্চায়েত ও আমতা দুই নম্বর পঞ্চায়েত সমিতি, হাওড়া জিলা পরিষদ, উলুবেড়িয়া লোকসভার সাংসদ নির্বাচিত হন তৃণমূলের প্রার্থী গণ আর আমতা বিধানসভার নির্বাচনে নির্বাচিত হন কংগ্রেস নেতা বিধায়ক অসিত বরণ মিত্র।
কিন্তু এলাকার হাজার হাজার মানুষ নিদারুণ কষ্টে দিনযাপন করছেন ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াতে বাধ্য হচ্ছেন। আমতা সেচ দপ্তর সেতু ভগ্ন হলে কেবল তিন চার বছর পর পর কেবল কাঠের সেতু নির্মাণ বা সংস্কার করা ছাড়া আর পাকাপোক্ত বা কংক্রিটের আর করার বিষয়ে অগ্রসর হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এলাকায় ভোট আসে ভোট চলে যায় আবার ভোট আসে কিন্তু মনুচক গ্রামে আর পাকাপোক্ত বা কংক্রিটের পাকা পোল বা সেতু আর নতুন নির্মান হয় না। ভোটার সময় কেবল প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই হয়নি বলে অভিযোগ।
হাওড়া জেলা পরিষদের কৃষি, সেচ , সমবায় কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল আমাদের প্রতিনিধিকে বলেন আমাদের প্রিয় মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী জননেত্রী মমতা ময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলেছে ,সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী সচেষ্ট মনুচকের এই ভগ্ন কাঠের সেতু সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে মজা বা কানা দামোদর নদীর জলনিকাশি খালের উপর এই সেতু।সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গুরুত্ব সহকারে দেখছেন, বলেন পাল।
আমতার বিধায়ক অসিত বরণ মিত্র বলেন আমাদের কংগ্রেসের নেতৃত্ব সেচ দপ্তরের আধিকারিক দের সাথে সংস্কারের দাবি নিয়ে যোগাযোগ রেখে চলেছেন। এখন সময়ের অপেক্ষা দেখা যাক আর কতদিন পর পাকাপোক্ত বা কংক্রিটের পাকা পোল বা সেতু হয়, আর কতো দূর্ত কাঠের তৈরি সেতু সংস্কার করা হয়।




