বন্যা কবলিত এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল।



দেবু সিংহ, সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,, মালদা, ২৮ জুলাইঃ

 রবিবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের  দৌলতনগর গ্রাম পঞ্চায়েত এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সহ রতুয়া ১ ব্লকের   বন্যা কবলিত এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। 




নেতৃত্বে ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি মৌসম বেনজির নুর চেয়ারম্যান  মোয়াজ্জেম  হোসেন, সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, বিধায়ক সাবিনা ইয়াসমিন মালদা জেলার অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব। 

উক্ত অঞ্চলগুলি পরিদর্শনে গিয়ে তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং বন্যা পরিস্থিতি যাতে দ্রুততার সাথে উপযুক্ত মোকাবিলা করা যায় তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 



এদিকে এদিন মালদা জেলার রতুয়া দেবীপুর অঞ্চলের সূর্যাপুর এলাকায় বাঁধ মেরামতির কাজ আজ শুরু হয়। উক্ত কাজ পরিদর্শনে হাজির ছিলেন মৌসম নুর, সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল প্রমুখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...