মালদা য় বিজেপি তে যোগদান চলছে।



দেবু সিংহ,সংবাদদাতা,  

এবি বঙ্গনিউজ,,মালদাঃ 


 মালদায় বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক অব্যাহত।  বুধবার রাতে মালদার একঝাঁক আইনজীবী যোগ দিলেন বিজেপিতে।



  বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সেই আইনজীবীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

  সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ জেলা নেতৃত্ব।  উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে মালদা জেলাতেও বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।  লোকসভা ভোটের পর থেকে তৃণমূল সিপিএম কংগ্রেস সহ অন্যান্য দল থেকে অসংখ্য কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি দলের মালদা জেলা নেতৃত্বের।




  এবার তাতে সামিল হলো আইনজীবীরাও বিজেপি সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে জেলা কার্যালয়ে বিপুল দত্ত শ্যামল সাটিয়ার অভিজিৎ নিয়োগী শ্রীলেখা রায় সহ প্রায় ৫০ জন আইনজীবী বিজেপিতে যোগদান করেন ।

 তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...