উলুবেড়িয়া,,এবি বঙ্গনিউজ।
বহু প্রতীক্ষিত আজ ,উলুবেড়িয়া স্টেডিয়ামে উদ্বোধন হলো আই এফ এ প্রিমিয়ার ডিভিশনের ফুটবল লীগের খেলা।
উল্লেখ্য উলুবেড়িয়া স্টেডিয়াম টি নতুন রূপে সংস্কার করা হয় প্রয়াত সাংসদ সুলতান আহমেদ এর প্রচেষ্টায়।
আজকের এই খেলায় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া র বিধায়ক পুলক রায়,বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস,ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, বিশিষ্ঠ প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় সমর ভট্টাচার্য কাউন্সিলর আকবর আলী, প্রমূখ।
উল্লেখ্য উলুবেড়িয়ার ক্রীড়া প্রেমী মানুষের বহু দিনের দাবী ছিল এই উলুবেড়িয়া স্টেডিয়ামে আই এফ এ র লীগের খেলা অনুষ্ঠিত হওয়ার,সেই দাবী আজ পুরন হলো।
আজ পশ্চিমবঙ্গ পুলিশ ও খিদিরপুর ফুটবল ক্লাবের মধ্যে দিয়ে এই উলুবেড়িয়াতে আই এফ এ র প্রিমিয়ার ফুটবল লীগ।
আজকের খেলার ফলাফল ,পশ্চিমবঙ্গ পুলিশ 1,খিদিরপুর ফুটবল ক্লাব 0,
গোলদাতা দীপঙ্কর দাস,রেফারি ছিলেন ফিফা ব্যাচের রঞ্জিত বক্সী,,
পরবর্তী উলুবেড়িয়া স্টেডিয়ামে আই এবং এ লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা আগামী 2রা আগষ্ট শুক্রবার।



