গৃহবধুকে শ্লীলতাহানি, মারধর ও ঘরে বন্ধ করে রাখার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্বামীকেও মারধর করার অভিযোগও উঠল চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার ত




নিজস্ব সংবাদদাতা, 

এবি বঙ্গনিউজ,মালদা ৩১ জুলাই ঃ

 মালদা শহরেরএক বেসরকারি  হাসপাতালে  চিকিৎসা করাতে আসেন চাঁচোলের এক পুলিশকর্মীর স্ত্রী। সেই আট মাসের অন্তঃসও্বা  গৃহবধুকে শ্লীলতাহানি, মারধর ও ঘরে বন্ধ করে রাখার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্বামীকেও মারধর করার অভিযোগও উঠল চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, চাঁচোলের বাসিন্দা ওই দম্পতি।

স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। এদিন মালদার এক বেসরকারি হাসপাতালে যান তাঁরা। মহিলার অভিযোগ, চিকিৎসার নাম করে ওই মহিলাকে চেম্বারে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁর শ্লীলতাহানি করে ওই চিকিৎসক। চেম্বার থেকে তড়িঘড়ি বেরিয়ে স্বামীকে সমস্ত ঘটনা জানান তিনি। তিনি প্রতিবাদ করতেই চিকিৎসক ও সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দম্পতিকে বেধড়ক মারধর করে ও একটি ঘরে তালা বন্ধ করে দেয়। উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে। এরপর ঘটনায় চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইংরেজবাজার থানায়।মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, ‘‘আমাদের চাঁচোলের এক পুলিশকর্মীর স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ করেছেন চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত করা হচ্ছে।’’  

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...